
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-৫ আসনে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন অবাক করা শোডাউন করেছেন। হাজার হাজার কর্মী সসমর্থক নিয়ে শোডাউন ও গণমিছিলটি বিশাল আকার ধারণ করে। শনিবার ৭ জানুয়ারি বেলা ১১টায় শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চাষাঢ়া, ২নং রেলগেট, মণ্ডলপাড়া হয়ে টানবাজার, কালীরবাজার ফ্রেন্ডস মার্কেট দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মিছিলটি শেষ হয়।
মিছিলে থাকা লোকজন ফুটবল ফুটবল স্লোগানে মুখরিত করে রাখেন। ওই মিছিলের শুরুতেই কয়েক শতাধিক নারী ফুটবল প্রতীকের ফ্যাস্টুন নিয়ে এগিয়ে যান। এরপর ফুটবল প্রতীকের প্রার্থী মাকসুদ হোসেন সাধারণ ভোটারদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
পরেই সারিতেই বিশাল এই মিছিলের নেতৃত্ব দেন মাকসুদ পুত্র মাহমুদুল হাসান শুভ।
শোডাউন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মাকসুদ হোসেন বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা আছেন তারা প্রতিনিয়ত আমার লোকজনদের হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। তাদের পাঁয়ের নিচে এখন মাটি নাই। তাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেছে তাদের লোকও সরে গেছে। এখন তাদের একমাত্র অবলম্বন শুধু হুমকি আর ধামকি। আমরা দিনে ব্যানার লাগাই তারা রাতেই খুলে ফেলে। আমার নেতাকর্মীদের হুমকি ধামকি মামলার ভয় দেখাচ্ছে। তবে হুমকি ধমকির দিন শেষ এসবে আর কাজ হবেনা। আমাদের যত হুমকি দিবে তত তাদের ক্ষতি হবে। আমরা এসব নিয়ে মাথা ব্যথা করতে চাই না। সকলে কাছে আমার অনুরোধ থাকবে, আমি নতুন আমাকে ভোট দিবেন আমি আপনাদের প্রত্যাশা পূরণে আপ্রাণ চেষ্টা করবো।
আপনার মতামত লিখুন :