নারায়নগঞ্জ সিটির পর এবার জেলা পরিষদ প্রশাসক পদের লড়াই


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৩, ২০২৬, ৯:০২ অপরাহ্ন / ১০০০
নারায়নগঞ্জ সিটির পর এবার জেলা পরিষদ প্রশাসক পদের লড়াই

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে নতুন প্রশাসক পদে নিয়োগ পাওয়ার পর এখন সকলের দৃষ্টি জেলা পরিষদের দিকে।কে হচ্ছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের নয়া প্রশাসক! এ নিয়ে রাজনৈতিক শিবির গুলোতে চলছে ব্যাপক পর্যালোচনা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আলোচনায় ওঠে আসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী প্রসংগ। নাসিক মেয়র পদে বিএনপির একাধিক নেতার নাম জোরেশোরে আলোচিত হয়।

 

বিএনপির নেতাকর্মীদের সাথে আলাপচারিতায় জানা গেছে, নাসিক মেয়র পদে মনোনয়ন চাইবেন জেলা বিএনপি আহবায়ক মামুন মাহমুদ, বিএনপি যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব,মহানগর বিএনপি আহবায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু,সাবেক কাউন্সিলর দুই করোনা যোদ্ধা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ,শওকত হাসেম শকু।অন্যদিকে মডেল গ্রুপ এমডি মাসুদুজ্জমান মাসুদের নামও বেশ জোরেশোরে আলোচিত হচ্ছে।

এরই মধ্যে স্থানীয় সরকার বিভাগ ২২ ফেব্রুয়ারি ৪৬.০০,০০০০,০০০,০৭০.১৮.০০০৬.২৪-১৪৬ স্মারক নম্বরে এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে ৬ টি সিটি কর্পোরেশনে নয়া প্রশাসক নিয়োগ প্রদান করে। যার কারণে আপাততঃ থমকে গেছে নাসিক নির্বাচন গুঞ্জন। এখন জেলা পরিষদের প্রশাসক নিয়ে বিএনপি নেতাকর্মীদের মাঝে চলছে ব্যাপক আলোচনা। কে হচ্ছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের নয়া প্রশাসক? এ নিয়ে চলছে তোড়জোড়। আলোচনায় রয়েছেন অধ্যাপক মামুন মাহমুদ,মাসুকুল ইসলাম রাজিব,এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু,মাকছুদুল আলম খোরশেদ, শওকত হাসেম শকু।

উল্লেখ্য,বিগত আওয়ামী সরকারের আমলে জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আঃ হাই এবং চেয়ারম্যান হিসেবে মহানগর আওয়ামীলীগে সভাপতি আনোয়ার হোসেনকে নির্বাচিত করা হয়ে।পরে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।সর্বশেষ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন জেলা কৃষক লীগেরব সভাপতি বাবু চন্দন শীল।