নারায়ণগঞ্জবাসীকে মাসুদুজ্জামানের ঈদ শুভেচ্ছা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ১৯, ২০২৬, ৩:৪১ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জবাসীকে মাসুদুজ্জামানের ঈদ শুভেচ্ছা

নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও মহানগর বিএনপির নেতা মাসুদুজ্জামান মাসুদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, সকল মত, পথ, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে কাছে–দূরের সবাইকে জানাই পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক।

তিনি আরও বলেন, আসুন আমরা সবাই আমাদের প্রতিবেশী ও আত্মীয়স্বজনের প্রতি খেয়াল রাখি এবং ঈদের আনন্দ তাদের সঙ্গেও ভাগাভাগি করে নিই। এক মাসের সিয়াম সাধনার পর উদযাপিত এই ঈদের প্রকৃত আনন্দ তখনই অনুভব করা সম্ভব হবে।

মাসুদুজ্জামান মাসুদ মহান আল্লাহ তায়ালার কাছে সবার ক্ষমা ও কল্যাণ কামনা করে বলেন, আল্লাহ যেন আমাদের জীবন ভরে দেন শান্তি, সম্প্রীতি ও ভালোবাসায়।

বার্তার শেষে তিনি প্রিয় নারায়ণগঞ্জবাসীকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ মোবারক।