বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ সোহাগকে ফুলেল শুভেচ্ছা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : মার্চ ২৪, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন / ১০০০
বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ সোহাগকে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ সোহাগকে ফুলেল শুভেচ্ছা

বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স’ এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মোহাম্মদ সোহাগকে ফুলের শুভেচ্ছা জানান সংগঠনের নেতারা

বাংলাদেশের নৌ-পরিবহন খাতের অন্যতম সংগঠন Bangladesh Cargo Vessel Owners’ Association–এর ২০২৫–২০২৭ কার্যকালের জন্য দ্বি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির যুগ্ন সম্পাদক নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর পরিচালক, মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।

আলহাজ্ব মোহাম্মদ সোহাগ যুগ্নু সম্পাদক নির্বাচিত হওয়ায় সংগঠনের নেতারা ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অন্যদিকে ২৫-২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নির্বাচন বোর্ড কর্তৃক চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে এবং সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল পদে নির্বাচিতদের নাম প্রকাশ করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, গত ৮ মার্চ অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপিল না থাকায় নির্বাচন বোর্ড চূড়ান্তভাবে ফলাফল ঘোষণা করে নতুন কমিটির নাম প্রকাশ করে। নতুন কমিটি আগামী দুই বছর মেয়াদে সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

সভাপতি ও সাধারণ সম্পাদক

নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জিবি হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ খুরশিদ আলম।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ মশিউর রহমান, মিজান হিছাম ফারহানা নাহিদ, মোঃ মনির হোসেন। যুগ্ম-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর পরিচালক, মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং মীম শরৎ ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।

মোঃ মোশারফ হোসেন। সহ-সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মনির আহমেদ, কাজী মিজানুর রহমান।

সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেনমোঃ কামরুজ্জামান, মোঃ আলাউদ্দিন হোসেন। এছাড়া প্রচার সম্পাদক: মোঃ শাহ আলম বাবর। কোষাধ্যক্ষ: মোঃ জালালউদ্দিন ভূইয়া (বাবুল)।

আইন বিষয়ক সম্পাদক: মোঃ আনিস সওদাগর। নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর হোসেন, শামিমুর রহমান, হাবিবুর রহমান, মিলন শিকদার, বেলাল হোসেন, শফিকুজ্জামান টুটুল, শাহজাহান মিয়া, আব্দুল মান্নান মোল্লা, আলাউদ্দিন আল আজাদ, মিজানুর রহমান এবং কামরুজ্জামান কাজল।

নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, বাংলাদেশে নৌ-পরিবহন খাতের উন্নয়ন, কার্গো ভেসেল মালিকদের স্বার্থ সংরক্ষণ, ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী হবে এবং দেশের নৌ-খাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।