সিদ্ধিরগঞ্জের রাব্বি হত্যা মামলায় সাবেক মেয়র আইভী শোন এরেস্ট 


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৬, ২:৫৩ অপরাহ্ন / ১০০০
সিদ্ধিরগঞ্জের রাব্বি হত্যা মামলায় সাবেক মেয়র আইভী শোন এরেস্ট 

সিদ্ধিরগঞ্জের রাব্বি হত্যা মামলায় সাবেক মেয়র আইভী শোন এরেস্ট

 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে সিদ্ধিরগঞ্জের রাব্বি হত্যা মামলায় শোন এরেস্ট দেখানো হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে মামলার সংখ্যা দাঁড়াল ১২টিতে।

 

রোববার (১২ এপ্রিল) নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালত শুনানি শেষে এ আবেদন মঞ্জুর করেন।

 

কোর্ট পুলিশের পরিদর্শক আবদুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর নিহতের বড় ভাই অন্তর মিয়া বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা ও বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেন। এজাহারে আইভীর নাম না থাকলেও তদন্তে তার সম্পৃক্ততার বিষয়টি উঠে আসে।

 

মামলায় শামীম ওসমান, আজমেরী ওসমান ও অয়ন ওসমানসহ ৬৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

 

এর আগে, গত ২ মার্চ সিদ্ধিরগঞ্জে ইন্টিরিয়র মিস্ত্রি সেলিম মণ্ডল হত্যা মামলায় আইভীর জামিন নামঞ্জুর হয়। ওই মামলায় ২৬ ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

 

বর্তমানে হত্যা ও হত্যা চেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের হওয়া মোট ১২টি মামলায় আইভীকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১০টি মামলায় তিনি উচ্চ আদালত থেকে জামিন পেলেও ৫টি মামলায় চেম্বার আদালতে স্থগিতাদেশ রয়েছে, যা এখনো শুনানির অপেক্ষায়।

 

উল্লেখ্য, ২০২৫ সালের ৯ মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকার নিজ বাসভবন থেকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।