
ফ্লাওয়ার মিল মালিকদের উন্নয়নে সরকারের সাথে কথা বলবো : মোহাম্মদ সোহাগ
দেশের সকল ফ্লাওয়ার মিল মালিকদের কল্যাণে কাজ করবেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ফ্লাওয়ার মিল অনার্স অ্যাসোসিয়েশন এর নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।
তিনি বলেন, বাংলাদেশের সকল ফ্লাওয়ার মিলস মালিকদের নিয়ে একসাথে এক প্ল্যাটফর্মে কাজ করবো। তাদের ভাগ্য উন্নয়নের জন্য বিভিন্ন সংস্থা বিশেষ করে বাংলাদেশ সরকারের সাথে কথা বলবো। সার্বিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা এবং আমাদের কমিটি এগিয়ে যাবে।
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিল্প এলাকা নিতাইগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, নিতাইগঞ্জে ব্যবসা করার ক্ষেত্রে ফ্লাওয়ার মিল মালিকেরা অনেক প্রতিবন্ধকতার শিকার হন। এই এলাকার ১ কিলোমিটারের মধ্যে প্রায় ৭০ টি ফ্লাওয়ার মিল রয়েছে। নিতাইগঞ্জের আটা-ময়দা সমগ্র বাংলাদেশে যোগান দিয়ে থাকে। কিন্তু শিল্প এলাকা অনুযায়ী এখানকার রাস্তা-ঘাট উন্নত নয়। এই এলাকার ব্যবসায়ীরা তেমন অবকাঠামোগত সুবিধা পাচ্ছে না। বর্তমান বাংলাদেশ সরকারকে এই এলাকায় এলাকায় শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার আহবান জানান তিনি।
এছাড়াও তিনি বলেন, বৈশ্বিক তেলের সংকটের ফলে কাঁচামালের দাম ও পরিবহন খরচ বৃদ্ধি হওয়ায় কাঁচামাল যোগানের অভাবের সমুক্ষিন হচ্ছি আমরা। যার ফলে, আমাদের পণ্য সরবরাহ বিকৃত হচ্ছে। এসব কারণে আমরাও প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী আটা-ময়দার যোগান দিতে পারছি না। সরকার এই সকল সমস্যাগুলি সমাধান করলে ফ্লাওয়ার মিল মালিকেরা চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহে কোনো প্রতিবন্ধকতার শিকার হবে না।
আপনার মতামত লিখুন :