
মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে – ওসি আশরাফ
নারায়ণগঞ্জ বন্দরের আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সাড়াশি অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশ।বিশেষ করে আসন্ন ঈদুল আজহা নির্বিঘ্ন করতে এবং কোরবানির পশুর হাটে বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।একইসাথে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে ইতিবাচক ভুমিকা রাখবে চলমান পুলিশি তৎপরতা।
থানা পুলিশ জানায়,যোগদানের পর অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন প্রথমেই অধীনস্থ অফিসার – ফোর্সদের মধ্যে শৃঙ্খলা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে জোর দিয়েছেন।একইসাথে এলাকার সবধরনের অপরাধ দমন, অপরাধীদের গ্রেফতার, মামলা ও জিডি গ্রহণের বিষয়ে সার্বক্ষনিক নজরদারি, সড়ক পথে শৃঙ্খলা রক্ষা,আইনী সেবাপ্রার্থীদের জনবান্ধব পুলিশিং সেবা নিশ্চিত করতে সাধ্যমত চেষ্টা করছেন তিনি।তার দূরদর্শিতায় বেশকিছু গুরুত্বপূর্ণ মামলার আসামি দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও ভিকটিম উদ্ধার করা হয়েছে।একইসাথে বেশকিছু ব্যতিক্রমধর্মী ও ক্রিয়েটিভ পদক্ষেপ গ্রহণ করেন তিনি। যা থানা পুলিশের ইমেজকে নতুন মাত্রায় উন্নীত করেছে।
এ ছাড়া বিট পুলিশিং ও গুজব প্রতিরোধে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সর্বমহলে প্রশংসিত হয়েছেন ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।
বন্দরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়,আগে পুলিশের প্রতি অনাস্থার কারণে অনেক সাধারণ মানুষ পুলিশের কাছে যেতে অনিহা বোধ করতেন।অনেকে আবার নিরবে-নিভৃতে প্রভাবশালীদের জুলুম-অত্যাচার-নির্যাতন সহ্য করে গেছেন। এতে করে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠেছিল।
কিন্তু সাম্প্রতিক সময়ে থানা পুলিশের তাতক্ষনিক কার্যকর পদক্ষেপের কারণে অপরাধীরা এখন গা’ঢাকা দিয়েছে।ফলে মানুষের মধ্যে অনেকটা স্বস্তি ফিরে এসেছে।
ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বন্দরের সকল শ্রেনী পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যোগদানের পর থেকে অদ্যাবধি চেষ্টা করেছি বন্দরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে।কোন অপরাধীকে নুন্যতম ছাড় দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন,ঈদুল আজহা উৎসব মুখর করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক পুলিশি তৎপরতা অব্যাহত থাকবে।সরকারি নির্দেশনা অনুযায়ী সকল মানুষের সবধরনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনী সেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর পুলিশ। বন্দরকে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা প্রত্যাশা করে তিনি আরও বলেন, সবধরনের অপরাধের বিরুদ্ধে চলমান তৎপরতা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :