
এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য এড. আবুল কালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের নবগঠিত এডহক কমিটির নেতৃবৃন্দ।এসময় তারা ফুলেল শুভেচ্ছা জানান।
বুধবার (২৭ মে) রাতে নগরীর কালির বাজারস্থ এমপির বাসভবনে সাক্ষাৎ করেন নবগঠিত কমিটির সদস্যরা।
সাক্ষাৎ কালে এডহক কমিটির সভাপতি এড.মাজহারুল আলম খান পাভেলের সঙ্গে অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি মো.লিয়াকত আলী ও সদস্যসচিব তথা প্রতিষ্ঠানের অধ্যক্ষ আজিজুর রহমান উপস্থিত ছিলেন।
এসময় কমিটির সদস্যদের উদ্দেশ্যে আবুল কালাম বলেন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের পাঠদানে অধিক গুরুত্ব দিতে হবে। সেইসাথে শিক্ষাঙ্গনে শিক্ষার পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।তিনি শিক্ষা ব্যাবস্থা আধুনিকায়নে সরকারের নানা পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করে বলেন,বন্দরের ঐতিহ্যবাহী বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের যেকোন উন্নয়ন মূলক কাজে সর্বোচ্চ সহায়তা অব্যাহত থাকবে। তবে নুন্যতম অনিয়ম অসঙ্গতি বরদাশত করা হবে না।কমিটির নেতৃবৃন্দ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণে ন্যায় ও নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করার পাশাপাশি প্রতিষ্ঠান কে আরও সাফল্যের চুড়ায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :