সোনারগাঁয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিং করাকালে শান্ত গ্রেপ্তার

Kamrul Islam Sohel প্রকাশের সময় : জুন ২২, ২০২৬, ৩:৫০ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিং করাকালে শান্ত গ্রেপ্তার

সোনারগাঁয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের পোস্টারিং করাকালে শান্ত গ্রেপ্তার

সোনারগাঁ থানাধীন মুগড়াপাড়া পাওয়ার হাউজের সামনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর পোস্টারিং করাকালে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (২২ জুন) ভোরে নাজমুল খান শান্ত (৩১) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়। সে সোনারগাঁয়ের মুড়াপাড়া ইউনিয়নের বাড়ী চিনিস এলাকার দুরুদ খানের ছেলে।

তার কাছে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর বিপুল পোস্টারসহ গ্রেফতার করা হয়। সোনারগাঁও থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় সন্ত্রাস বিরোধী আইনের একাধিক মামলা চলমান রয়েছে।