সোনারগাঁয়ে ইসলামী আন্দোলন প্রার্থী ফারুক মুন্সীর গণসংযোগ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৫, ২০২৫, ৫:৫৯ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁয়ে ইসলামী আন্দোলন প্রার্থী ফারুক মুন্সীর গণসংযোগ
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ফারুক মুন্সী নির্বাচনী গণসংযোগ করেছেন।

বুধবার(২৪ সেপ্টেম্বর) বিকেলে সনমান্দী ইউনিয়নের হরিহরদী এলাকায় তিনি স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগে ফারুক মুন্সী বলেন, “জনগণের ভোটের মাধ্যমে আমরা দেশকে ন্যায়ের পথে পরিচালিত করতে চাই। অন্যায়, দুর্নীতি আর অবিচারের রাজনীতি থেকে মুক্তি পেতে ইসলামী আন্দোলনের প্রার্থীকে বিজয়ী করতে হবে।”

এ সময় স্থানীয় কর্মী-সমর্থকেরা তাকে ঘিরে স্লোগান দেন। তারা আসন্ন নির্বাচনে হাতপাখা প্রতীকের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।