কুতুবপুরকে সিটির অন্তভুর্ক্ত করতে ডিসির কাছে জামায়াতের স্মারকলিপি


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ৯:০৪ অপরাহ্ন / ১০০০
কুতুবপুরকে সিটির অন্তভুর্ক্ত করতে ডিসির কাছে জামায়াতের স্মারকলিপি

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
ফতুল্লা থানার জনবহুল এলাকা কুতুবপুর ইউনিয়নকে পুরোপুরি ভাবে সিটিতে অন্তভুর্ক্ত করতে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসক বরাবর জামায়াতের স্মারকলিপি প্রদান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মইনুদ্দিন আহমাদ, ওবং কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার এর নেতৃত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, অধ্যক্ষ জাহিদুল ইসলাম সহ কুতুবপুর এলাকার জামায়াত নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদান শেষে মাওলানা মইনুদ্দিন আহমাদ বলেন সিটিতে অন্তভুর্ক্ত হওয়া এটা কুতুবপুর বাসীর বহুদিনের আকাঙ্ক্ষা, এতোদিন স্বৈরাচারী সরকারের দলীয় ক্যাডাররা বাধাঁ প্রদান করে রেখেছিল।
এখন তো কোন সমস্যা থাকার কথা না, তাহলে কুতুবপুর পুরোপুরি হবেনা কেন?

মাওলানা আবদুল জব্বার বলেন, যেহুতু ফতুল্লা থানার গোগনগর, কাশীপুর, ফতুল্লা ইউনিয়নকে সিটিতে অন্তভুর্ক্ত করার কথা এসেছে তাহলে ঢাকার পার্শ্ববর্তী এরিয়া কুতুবপুর কেন নয়? কুতুবপুরকে অন্তভুর্ক্ত করে সিটির সমস্ত সুবিধার আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি বক্তাবলী আলীরটেকের এজন্য সেতু নির্মাণ করতে হবে। সাংবাদিকদের সাথে ব্রিফ দেওয়ায় সময় তিনি জানান আমরা উপরুক্ত জনদাবি গুলো উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি জমা দিয়েছি, তিনিও বিষয় গুলো গুরুত্ব সহকারে দেখবেন বলে আমাদের আশ্বস্থ করেছেন।