মাসুদের মিটিংয়ে জয় বাংলা স্লোগান, বিব্রত নেতাকর্মীরা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ১:১৮ অপরাহ্ন / ১০০০
মাসুদের মিটিংয়ে জয় বাংলা স্লোগান, বিব্রত নেতাকর্মীরা

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামানের সামনে পাঞ্চায়েত মিটিংয়ে বক্তব্য শেষে মাসুদের অনুসারীর জয় বাংলা স্লোগানকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) নারায়ণগঞ্জ শহরের খানওুর এলাকায় এ ঘটনা ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ। এসময় মঞ্চে বক্তব্য দিতে আসেন সামাল সর্দার নামের মাসুদুজ্জামানের এক অনুসারী।

এসময় বক্তব্যের শেষের দিকে তিনি বলেন, মাসুদ সাহেব আমরা কর্ম খেতে চাই না। আমরা চুরি করে খাইতে চাই না। আমরা ডাকাতি করে খাইতে চাই না। আমরা হিরোইন বেইচ্চা খাইতে চাই না। বক্তব্য শেষে জয় বাংলা স্লোগান দিলে সমাবেশস্থলে হট্টগোল দেখা যায়।

এসময় মাসুদুজ্জামানসহ উপস্থিত বিএনপি ও যুবদল নেতাকর্মীরা বিব্রত হয়ে পড়েন।