শহরে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবুলের গণসংযোগ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২১, ২০২৫, ১:৪০ অপরাহ্ন / ১০০০
শহরে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বাবুলের গণসংযোগ

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া, আমলাপাড়া, উকিলপাড়া ও কালীরবাজার এলাকায় গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা আবু জাফর আহমেদ বাবুল।

 

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে শহরের মিশনপাড়া এলাকা থেকে এই গণসংযোগ শুরু হয়। পরে শহরের আমলাপাড়া, কালিরবাজার, উকিলপাড়া, চাষাঢ়ায় বিভিন্ন মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি।

এসময় শহরে রাষ্ট্র সংস্কারে বিএনপির ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করেন বাবুল। পাশাপাশি আসন্ন নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি।

প্রচারণা শেষে মিশনপাড়া এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বাবুল বলেন, আপনারা দেখেছেন আমি কেমন সাড়া পাচ্ছি। এমন একজন মানুষ নেই যে আমাকে দেখে বুকে জড়িয়ে ধরেনি। নারায়ণগঞ্জের মানুষ আমার পাশে আছে। আপনারা দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান যেন সুস্থ ভাবে দেশে ফিরতে পারেন সেজন্য আপনারা দোয়া করবেন।

এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গণসংযোগে অংশগ্রহণ করেন।