সোনারগাঁওয়ে ৩১ দফা বাস্তবায়নে মহিলা দলের সমাবেশ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২২, ২০২৫, ৯:৫২ অপরাহ্ন / ১০০০
সোনারগাঁওয়ে ৩১ দফা বাস্তবায়নে মহিলা দলের সমাবেশ

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে মহিলা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২অক্টোবর) বিকেলে উপজেলার ঝাউচর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে পিরোজপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাসেম প্রধানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।

অনুষ্ঠানে হাজার হাজার নারী-পুরুষ ও নেতাকর্মীদের উপস্থিতিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিবের সহধর্মিনী সাদিয়া ইসলাম জুঁই ও মান্নান কন্যা মারিয়া ইসলাম মুন্নিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।