
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩নং ওয়ার্ড বিএনপির কর্মী সভা ও তারেক রহমান ঘোষিত রাষ্ট্রীয় কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে ১৩নং ওয়ার্ডের মাসদাইর বাজার এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি এড. শেখ আনজুম আহমেদ রিফাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগরের সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আমাদের মাঝে কোন বিভেদ থাকবেনা, দলীয় কারনে নিজেদের মধ্যে কাঁদা ছোড়াছুড়ি থাকবেনা। আমাদের মধ্যে কোন ধরনের বিভেদ যেন দল ও আগামী নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে না পারে সেজন্য সচেষ্ট থাকতে হবে।
প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, আজকের এ অনুষ্ঠান প্রমান করে জিয়ার সৈনিকদের ক্ষয় নাই। এ দেশটাকে ফ্যাসিস্ট স্বৈরাচারীরা দুটি ভাগে ভাগ করে ফেলেছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের মাঝে দাঙ্গা লাগিয়ে দেশটাকে একটা সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে। বিএনপি কখনোই সন্তান নামের বাংলাদেশটাকে ভাগ করতে চায় নি। তারা চেয়েছে সকলে মিলে একটা অসাম্প্রদায়িক দেশ তৈরি করতে। অথচ আমাদের সাথের একটি রাজনৈতিক দল দীর্ঘদিন আমাদের সাথে মিলে আন্দোলন সংগ্রাম করেছে। আজকে তারা আওয়ামী লীগের সাথে মিলিত হয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আপনাদের জামায়াত ও ছাত্র শিবিরের অনেক নেতাকর্মীকে গুপ্ত হত্যা করেছে। এর পূর্বেও আরো অনেক ঘটনা ঘটেছে। যদি আপনারা আওয়ামী লীগের সাথে আতাঁত করে নির্বাচন বানচাল করতে চান তাহলে ঐসকল আলেম-ওলামাদের রক্তের সাথে আপনারা জামায়াতে ইসলামী বেঈমানী করবেন৷ তাই আগামীতে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র প্রতিষ্ঠায় খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন।
বক্তব্য শেষে ১৩নং ওয়ার্ডের মাসদাইর বাজার, রুপারবাড়ি হয়ে গলাচিপা রেললাইন মসজিদের সামনে এ লিফলেট বিতরণ কার্যক্রম শেষ করা হয়।
অনুষ্ঠানে সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. আনোয়ার প্রধানের সার্বিক তত্বাবধানে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোঃ রেজা রিপন, সদস্য রাশিদা জামাল, মাকিদ মোস্তাকিম শিপলু, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর প্রধান, সদর থানার সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, ১৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক চঞ্চল, সিনিয়র সহ-সভাপতি হারুন শেখ প্রমুখ নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :