রূপগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের মত বিনিময় সভা


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের মত বিনিময় সভা

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাবো পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৪অক্টোবর) বিকেলে তারাবো পৌর এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুবুর রহমান মাহবুব, জেলা যুবদল নেতা কাজী আহাদসহ তারাব পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

এ সময় কাজী মনির বলেন, রূপগঞ্জ বিএনপি এখন ঐক্যবদ্ধ আছে। আগামী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়ন করতে হবে এবং শহীদ জিয়ার আদর্শে দেশ গড়তে হবে।