বন্দর ইউনিয়নে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৯:০৪ অপরাহ্ন / ১০০০
বন্দর ইউনিয়নে এমপি প্রার্থী সিরাজুল মামুনের পক্ষে গণসংযোগ

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী এবিএম সিরাজুল মামুনের পক্ষে বন্দর ইউনিয়নে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) বিকালে বন্দর নবীগঞ্জ বাসস্ট্যান্ড মসজিদ থেকে থেকে শুরু করে বন্দর ইউনিয়নের কুশিয়ারা, তিনগাও, পদুঘর, বাড়িখালিসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করে নুরপুর মসজিদে এসে শেষ হয়। এসময় নেতৃবৃন্দ জনসাধারণের মাঝে খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে লিফলেট বিতরণ করেন।

গণসংযোগে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শরীফ মিয়া, মহানগর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, বন্দর থানা সহ-সভাপতি শাহিদুজ্জামান, মাওলানা শফিকুল ইসলাম, বন্দর ইউনিয়ন সভাপতি মুফতী রুহুল আমীন, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ, সেক্রেটারি ফজলে রাব্বি, অফিস ও প্রচার সম্পাদক শাফিন আব্দুল্লাহ শাকিল, ইসলামী যুব মজলিসের মহানগর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শামীম, প্রমুখ।