মদনপুরে জিয়া স্মৃতি ফুটবলে ওসি-ইউএনও’কে আ’লীগ নেতাদের ফুল দেয়া নিয়ে গুঞ্জণ!


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৫, ৯:১২ অপরাহ্ন / ১০০০
মদনপুরে জিয়া স্মৃতি ফুটবলে ওসি-ইউএনও’কে আ’লীগ নেতাদের ফুল দেয়া নিয়ে গুঞ্জণ!

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে শহীদ জিয়াউর রহমান স্মৃাতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ওসি ইউএনও’কে আওয়ামীলীগ নেতারা ফুল দিয়ে বরণ করার ঘটনায় তৃণমূল বিএনপি নেতা কর্মীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। ক্ষোভে ফুসে ওঠা কতিপয় বিএনপি নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, মদনপুর ইউনিয়নের রহমানিয়া উচ্চ বিদ্যালয় খেলার মাঠে ২৪ অক্টোবর বিকেলে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট (সিজন-২) এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। আর সেখানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলীসহ বন্দর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনসহ ফুটবল খেলা দেখতে আসা হাজারের অধিক ক্রীড়াপ্রেমী লোকজন। টুর্ণামেন্টের শুরুতে করে প্রশাসন ব্যক্তিদের ফুল দিয়ে বরণ করা স্টেজের প্রথম সারিতে বসতে থাকতে দেখা যায় একাধিক আওয়ামীলীগ নেতাদের। মদনপুর ২নং ওয়ার্ডের আওয়ামীলীগের সদস্য সেলিম রেজা ও আওয়ামীলীগ নেতা রাসেলকে, আর তাদের পিছনে করুণ ভাবে দাড়িয়ে থাকতে দেখা যায় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, মদনপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আসলাম আহমেদ, মদনপুর ইউনিয়ন যুবদল নেতা নূরনবীকে। আওয়ামী সরকারের আমলে বিএনপি করে করে হামলা মামলার শিকার হয়ে আসা সে বিএনপির এই নেতাদের দেখা যায় স্টেজের পেছনে এই ভাবেই দাঁড়িয়ে থাকতে। আর ফ্যাসিস্ট শেখ হাসিনা আওয়ামীলীগের সুযোগ সুবিধা ভোগ করা নেতারা বর্তমান সময় এসেও প্রশাসনের সাথে প্রথম সারিতে বসে খেলা উপভোগ করতে। এই যেনো এক সামনের দিনে বিএনপিকে কঠিন হুশিয়ারি দেওয়ার মত। তারা আরো জানান, মদনপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান গাজী এম এ সালামের একনিষ্ঠ কর্মী ছিলেন এই সেলিম রেজা ও রাসেল। আরো জানা যায় ৩ আগস্ট ও ৪ আগস্ট মদনপুরে ছাত্র জনতার উপর হামলাকালে এই আওয়ামী দুই নেতার ভূমিকা ছিলো সন্ত্রাসীদের মত। দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়েছে নিরীহ ছাত্র জনতার উপর। ফ্যাসিস্ট শেখ হাসিনা ও গাজী এম এ সালাম চেয়ারম্যান মদনপুর ত্যাগ করলেও মদনপুর ২নং ওয়ার্ড বিএনপির নেতাদের ম্যানেজ করে এলাকায় নিজেদের ক্ষমতার জানান দিচ্ছেন এই দুই আওয়ামী লীগ নেতা। আর তারই প্রমাণ দিলেন বিএনপি ও প্রশাসনের সাথে ফুটবল খেলায় উপস্থিত হয়ে। এলাকাবাসী ও মদনপুর ইউনিয়ন বিএনপির ত্যাগী নেতা কর্মীরা এই আওয়ামী দোসর সেলিম রেজা ও রাসেলের গ্রেপ্তারের দাবি জানান।