
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের উদ্যোগে “নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহন শীর্ষক” উঠান বৈঠক করা হয়।
নারায়ণগঞ্জ জেলা মহিলাদলের সহ-সভাপতি ও সোনারগাঁও উপজেলা মহিলাদলের সভাপতি সালমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সোনারগাঁও উপজেলা বিএনপির ১নং সহসভাপতি ও নারায়ণগঞ্জ -০৩ (সোনারগাঁও – সিদ্ধিরগঞ্জ)আসসে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আল মুজাহিদ মল্লিক।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা ৬নং ওয়ার্ড মহিলাদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :