গিয়াস উদ্দিনের সাক্ষাতে গিয়ে তার দেখা পাননি মান্নান


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ৬, ২০২৫, ৯:৩০ অপরাহ্ন / ১০০০
গিয়াস উদ্দিনের সাক্ষাতে গিয়ে তার দেখা পাননি মান্নান

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন প্রাপ্ত বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি গিয়াস উদ্দিনের সৌজন্য সাক্ষাতে গিয়ে তার দেখা পাননি।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে আজহারুল ইসলাম মান্নান গিয়াসউদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে সিদ্ধিরগঞ্জের হীরাঝিলস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে যান। এ সময় তার সাথে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, রাজনৈতিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা সবারই থাকে। যার ভাগ্যে আল্লাহ নমিনেশন রাখে সেই ভাবে। গিয়াস উদ্দিন সাহেব বড় ভাই এসেছে তার সাথে দেখা করতে। এসে তাকে পাইনি আমার ফোনও ধরেনি। আবারো আসবো, বারবার আসবো।