বরিশালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ৭:১১ অপরাহ্ন / ১০০০
বরিশালে ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে লাইজু বেগম (৪০) ও আবুল কালাম (৪৮) নামে দুই ব্যক্তি মারা গেছেন।

শনিবার (৮ নভেম্বর) সকাল ৮টার আগের ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মোট ৪৪ জনের মৃত্যু হলো।

নিহতদের মধ্যে ঝালকাঠির রাজাপুর উপজেলার ইউসুফ আলীর ছেলে আবুল কালাম (৪৮) এবং পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার নাসিমের স্ত্রী লাইজু বেগম (৪০) রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলায় নতুন করে আরও ১৫৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী দুটি মেডিকেল কলেজসহ বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪৯ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ৪২৫ জন রোগী চিকিৎসাধীন আছেন।

বিভাগে আক্রান্তের সংখ্যায় শীর্ষে রয়েছে বরগুনা জেলা। এ জেলায় চলতি বছরে এখন পর্যন্ত ৮ হাজার ৯৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন। এছাড়া বরিশাল জেলায় ১ হাজার ৪৫৪ জন, পটুয়াখালীতে ২ হাজার ১২১ জন, ভোলায় ৩৬৮ জন, পিরোজপুরে ১ হাজার ৩৬৩ জন এবং ঝালকাঠিতে ৬২২ জন রোগী সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এর বাইরে বরিশাল শেবাচিম হাসপাতালে ১ হাজার ৯৫৯ জন এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১ হাজার ৫০৬ জন চিকিৎসা নিয়েছেন।

এ পর্যন্ত শেবাচিম হাসপাতালে ২৫ জন, বরগুনার বিভিন্ন হাসপাতালে ১৫ জন, ভোলায় ১ জন, পটুয়াখালী মেডিকেল কলেজে ১ জন এবং পটুয়াখালীর দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জনের মৃত্যু হয়েছে। শেবাচিম হাসপাতালে মারা যাওয়া ২৫ জনের অধিকাংশের বাড়ি বরগুনা জেলায়।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, ‘দেশের অন্যান্য বিভাগের তুলনায় বরিশাল বিভাগে ডেঙ্গু আক্রান্তের হার কিছুটা বেশি। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে মশাবাহিত এই রোগটি গ্রামাঞ্চলে বেশি ছড়াচ্ছে। তবে মানুষের মধ্যে সচেতনতা বাড়ায় এ বছর ডেঙ্গুতে মৃত্যুর হার তুলনামূলক কম। ডেঙ্গু থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হতে হবে।’

সারাদেশ বিভাগের আরো খবর

এমপিরা অনিয়ম করলে স্পিকার ও ইসি যৌথ তদন্ত করবেনির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সংসদ সদস্যরা যদি কোনো অনিয়মে জড়িয়ে পড়েন, তাহলে সংশোধিত আইন অনুযায়ী স্পিকার ও নির্বাচন কমিশনের (ইসি) যৌথ কিংবা একক উদ্যোগে সেই এমপির কর্মকাণ্ড তদন্ত করা যাবে। রোববার রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  তিনি বলেন, কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে- যে তিনি কোনো অনিয়মের সঙ্গে জড়িয়ে গিয়েছেন, তাহলে স্পিকার নিজ ক্ষমতাবলে যাচাইয়ের জন্য তা ইসির কাছে ন্যস্ত করতে পারেন। বাংলাদেশে কখনো এটিকে চর্চা করা হয়নি। এখন এই আইন সংশোধন হয়েছে।  বিজ্ঞাপন

আরও খবর