
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বন্দরে ব্যাপক গনসংযোগ করেছেন নারায়ণগঞ্জ ৫
আসনের সতন্ত্র সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিনী সমাজ সেবিকা নার্গিস মাকসুদ । শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় এ গনসংযোগ করেন তিনি।
গনসংযোগ কালে নার্গিস মাকসুদ ভোটারদের উদ্দেশ্য বলেন, মাকসুদ হোসেন বন্দরের সন্তান তিনি আপনাদের সন্তান । বন্দরের উন্নয়নে মাকসুদ হোসেনের কোন বিকল্প নেই। দেশের সন্তান হিসেবে আপনারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
গনসংযোগ কালে উপস্থিত ছিলেন, নাজমা আক্তার, গনেস বৈরাগী, ইসমাঈল হোসেন খোকন, শুক্কুর মাহামুদ, মোশারফ হোসেন, মোয়াজ্জেম, ইফাত, রকি, বাবুল, দায়েন, তাফসির, সাইফুল ইসলামসহ কর্মীসহ সমর্থক।
আপনার মতামত লিখুন :