সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দলীয় পদ হারালেন শাহাদাত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ৯:৪০ অপরাহ্ন / ১০০০
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দলীয় পদ হারালেন শাহাদাত

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

পুলিশের কনস্টেবল পদ থেকে চাকরিচ্যুত হওয়ার পর রাজনীতিতে জড়ান শাহাদাত হোসেন। সিদ্ধিরগঞ্জে এসে তিনি বসতি গড়ে তোলেন এবং পরবর্তীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। তবে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও পুরনো পুলিশি প্রভাব খাটিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে তাণ্ডব চালিয়ে আসছিলেন তিনি।

এরই ধারাবাহিকতায় সম্প্রতি সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আলোচনায় আসেন এই শাহাদাত।

ঘটনার পর ফতুল্লা থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেনের পদ স্থগিত করা হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল।