আওয়ামীলীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মিছিল


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১২, ২০২৫, ১০:০৪ অপরাহ্ন / ১০০০
আওয়ামীলীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির মিছিল

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
আওয়ামীলীগে ডাকা ঢাকা অবরোধ কর্মসুচীর প্রতিবাদে সন্ত্রাস , নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিরোধে নারায়ণঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে
বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে নগরীর মিশনপাড়া থেবে বের হয়ে চাষাঢ়া বিজয়স্তম্বে গিয়ে সামাবেশ করে। এসময় বক্তব্য এ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বিএনপি নেতা মনির হোসেন, মাসুদ রানাসহ অনেকে।

অপরদিকে ফতুল্লায় বিএনপির নেতাকর্মী আওয়ামীলীগেরসন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। ফতুল্লা ডিআইটি এলাকা থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ পুরতন সড়ক প্রদক্ষিণ করের পঞ্চবটি মোড়ে গিয়ে শেষ হয় ।