বন্দরে আওয়ামীলীগ ও প্রজন্মলীগের ২ নেতা গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১৩, ২০২৫, ৮:৪৩ অপরাহ্ন / ১০০০
বন্দরে আওয়ামীলীগ ও প্রজন্মলীগের ২ নেতা গ্রেপ্তার

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ২ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের নবীগঞ্জ লতিফ হাজী মোড় এলাকার আব্দুল মালেক খলিফা মিয়ার ছেলে নারায়ণগঞ্জ মহানগর প্রজন্মলীগের সভাপতি রাতুল হাসান (২৮) ও একই থানার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার মৃত মনসুর আলী মিয়ার ছেলে আওয়ামীলীগ নেতা শাহীন (৫০)।
ধৃতদের বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১২ নভেম্বর) দুপুরে বন্দর থানার নবীগঞ্জস্থ লতিফ হাজী মোড় ও একই দিন রাতে বন্দর উপজেলার বুরুন্দী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
জানা গেছে, গত ৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে
জড়ো হয় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামীলী ও অঙ্গ সংগঠন ৫০/৫৫ জনের একটি দল। পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করলে তা পুলিশের নজরে আসলে ওই সময় পুলিশ উধ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে আসলে ওই সময় ১৫/২০টি মোটরসাইকেল যোগে বি়ভিন্ন শ্লোগান দিতে দিতে দ্রুত ঢাকা দিকে চলে যায়।এ ঘটনায় জড়িত থাকার অপরাধে প্রজন্মলীগের সভাপতি রাতুল হাসান ও আওয়ামীলীগ নেতা শাহীনকে গ্রেপ্তার করে ওই মামলায় তাদের আদালতে প্রেরণ করা হয় ।