বন্দরে যুবলীগ নেতা ফজলে রাব্বী ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১৪, ২০২৫, ৯:০৭ অপরাহ্ন / ১০০০
বন্দরে যুবলীগ নেতা ফজলে রাব্বী ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
বন্দরে অপরেশন ডেভিল হান্ট অভিযানে যুবলীগ নেতা ফজলে রাব্বী (৩০)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত যুবলীগ নেতা ফজলে রাব্বী বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের একরামপুর এলাকার মোশারফ হোসেন মিয়ার ছেলে।
ধৃতকে শুক্রবার (১৪ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১৪(৮)২৪ নং আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বন্দর থানার একরামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকেকে গ্রেপ্তার করা হয়।
মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার শাহীমসজিদ এলাকার ইসলামী আন্দোলনের সমর্থক জাহিদ আলআমিন প্রকাশ বুলবুল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের খাবার সরবারাহ করে আসছিল। এর জের ধরে
গত ২২ জুলাই ২০২৪ ইং রাত সাড়ে ১২টায় গ্রেপ্তারকৃত যুবলীগ কর্মী ইমরানসহ আ’লীগ সমর্থিতরা বন্দর শাহীমসজিদস্থ একটি অটোরিক্সা গ্যারেজে সন্ত্রাসী হামলা চালিয়ে ২৩ টি অটোরিক্সা ও চার্জার ও ১টি টেলিভিশন লুটপাট করে নিয়ে। এ মামলায় জড়িত থাকার অপরাধে যুবলীগ নেতা ফজলে রাব্বীকে গ্রেপ্তার করে ওই মামলায় আদালতে প্রেরন করা হয়।