
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-৪ আসনে মনোনীত এমপি প্রার্থী ইলিয়াস আহমদের পক্ষে কাশীপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে হাশেমবাগ জামে মসজিদ থেকে শুরু করে কাশীপুর খিল মার্কেট, কাশীপুর ঈদগাহ, বাবুরাইল, বাংলাবাজার হয়ে দেওভোগ মাদ্রাসা এলাকায় পর্যন্ত নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করা হয়। গণসংযোগকালে নেতাকর্মীরা জনসাধারণের মাঝে খেলাফত মজলিস ও দেওয়াল ঘড়ি মার্কার পক্ষে লিফলেট বিতরণ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।
গণসংযোগে এমপি প্রার্থী ইলিয়াস আহমদের সাথে খেলাফত মজলিস নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, কাশীপুর ইউনিয়ন সভাপতি আসিফ ইকবাল, ইসলামী ছাত্র মজলিসের জেলা সেক্রেটারি কামরুল হাসান মিরাজ, শ্রমিক মজলিসের জেলা বায়তুলমাল সম্পাদক আবুল বাশার গর্জী, ফরহাদ হোসাইন লিটন, প্রমুখ।
আপনার মতামত লিখুন :