
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে মশাল মিছিল করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।
রোববার (১৬ নভেম্বর) রাতে শহরের চাষাঢ়া এলাকা থেকে এই মশাল মিছিল বের করেন তারা।
এসময় গণসংহতি আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজন বলেন, আওয়ামী লকডাউন/শাটডাউন এসব নারায়ণগঞ্জবাসী গোনে না। বিচারের আগে আওয়ামিলীগের রাজনীতি করার কোন অধিকার নেই।
এসময় নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারহানা মানিক মুনাসহ গণসংহতি আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :