বন্দরে আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৫, ৮:৩৫ অপরাহ্ন / ১০০০
বন্দরে আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন গ্রেপ্তার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
অপরেশন ডেভিল হান্ট অভিযানে বন্দরে আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন (৫২)কে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দী এলাকার মৃত সোরহাব মিয়ার ছেলে। তিনি কলাগাছিয়া ইউনিয়নের সাবেক ৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক।
ধৃতকে শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে বন্দর থানার দায়েরকৃত ১১(১১)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে বন্দর থানার বুরুন্দী এলাকায় অভিযান চালিয়ে ওই নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর দিবাগত রাত পৌনে ৯টায় বন্দর থানার ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাঁকা রাস্তার উপরে
জড়ো হয় নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামীলী ও অঙ্গ সংগঠন ৫০/৫৫ জনের একটি দল। পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে ১৫/২০টি মোটরসাইকেল যোগে ঝটিকা মিছিল নিয়ে শ্লোগান দিতে দিতে দ্রুত ঢাকা দিকে চলে যায়।এ ঘটনায় জড়িত থাকার অপরাধে আওয়ামীলীগ নেতা নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে ওই মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয় ।