
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি বলেছেন জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদকে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ৩০ লক্ষ টাকার গাড়ি উপহার দিয়েছেন। এ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম।
গতকাল সোমবার দুপুরে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান, বিএনপি নেতা শফিউল আলম বাচ্চু ও মো. জাহাঙ্গীর হোসেন।
সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন, গত ২০ শে নভেম্বর নারায়নগঞ্জ-৩ আসনের বিএনপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি আমার নাম উল্লেখ করে বলেছেন আমি নাকি বলেছি নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের কাছ থেকে ৩০ লক্ষ টাকার গাড়ী উপহার নিয়ে পল্টি দিয়েছেন।
এ বক্তব্যে পুরো জেলা বিএনপিতে বির্তকের সৃষ্টি হয়েছে। রবি’র বক্তব্য সম্পূর্ণ মিথ্যা বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রনোদিত। এ বক্তব্যের কোন সত্যতা নেই। আমি এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বক্তব্য প্রত্যাহার না করলে আমি দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করবো।
তিনি আরো বলেন, আমি উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান ছিলাম। আগামী ইউপি নির্বাচনে পিরোজপুর ইউনিয়ন থেকে চেয়ারম্যান প্রার্থী। সে কারনে একটি মহল আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এ বক্তব্য দিয়েছেন
আপনার মতামত লিখুন :