
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিনী নার্গিস মাকসুদ বলেছেন,আপনাদের প্রিয় মানুষ সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান মাকসুদ হোসেন আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হয়ে লড়তে যাচ্ছেন। অনেক ষড়যন্ত্র হয়েছে। বর্তমানেও ষড়যন্ত্র চলছে। আপনারা জনগনই মাকসুদ চেয়ারম্যানের শক্তি। ২৬ নভেম্বর মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেনের পক্ষে গনসংযোগকালে তিনি এসব কথা বলেন। নার্গিস মাকসুদ আরো বলেন, সরকার আমলেও স্বৈরাচারী সরকারের এমপিদের রক্তচক্ষুকে পাশ কাটিয়ে জনগনের বিপুল ভোটে মাকসুদ সাহেব নির্বাচিত হয়েছিল। অতএব আমাদের হারানোর কিছু নেই। মামলা-হামলা করে মাকসুদ চেয়ারম্যানকে নির্বাচন থেকে সরানো যাবে না। বাঁচতে হলে বাঘের মতো বাচবো। জনগনই আমাদের একমাত্র শক্তি। আপনারা দোয়া করবেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বন্দরের বিভিন্ন ওয়ার্ডের কর্মী সমর্থকবৃন্দ।
আপনার মতামত লিখুন :