জামায়াত ক্ষমতায় এলে দেশে বৈষম্য ও দুর্নীতি দূর হবে : ড. ইকবাল


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫, ৯:৩৩ অপরাহ্ন / ১০০০
জামায়াত ক্ষমতায় এলে দেশে বৈষম্য ও দুর্নীতি দূর হবে : ড. ইকবাল

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. ইকবাল হোসেন ভূইয়া বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে রাজনীতি কোনো পেশা নয়, মানুষের সেবা করাই মূল লক্ষ্য। তিনি জোর দিয়ে বলেন, জামায়াত ক্ষমতায় এলে দেশে বৈষম্য ও দুর্নীতি দূর হবে এবং জনগণের কাছ থেকে কোনো অতিরিক্ত টাকা নেওয়া হবে না।

শনিবার (২৯ নভেম্বর ) নারায়ণগঞ্জ সাইনবোর্ড মিতালী মার্কেট এলাকায় গণসংযোগ ও মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

ড. ইকবাল হোসেন ভূইয়া তাঁর গণসংযোগের শুরুতে সাইনবোর্ড মিতালী মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদে আসরের নামাজের পর মুসল্লিদের সাথে মতবিনিময় করেন। এ সময় তিনি মুসল্লিদের কাছে দোয়া চান এবং দেশের কল্যাণের জন্য নির্বাচনে জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লায়’ ভোট দেওয়ার আহ্বান জানান।

এরপর তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলা দর্জি শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে আয়োজিত ডেঙ্গু সচেতনতা ও মশক নিধন অভিযানে অংশগ্রহণ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

শ্রমিকদের উদ্দেশ্য করে ড. ইকবাল হোসেন ভূইয়া বলেন, “মাথার ঘাম পায়ে জড়িয়ে যে শ্রমিক কাজ করে আমি তাদের সাথে আছি। আমিও একজন শ্রমিক।” তিনি আরও যোগ করেন, “২০২৪-এ যে আন্দোলন হয়ে এ দেশ স্বাধীন হয়েছে (সংগঠনের কাঙ্ক্ষিত লক্ষ্য), আমরা বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, দূর্ণীতিমুক্ত বাংলাদেশ চাই।”

তিনি অঙ্গীকার করে বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো অতিরিক্ত টাকা নেওয়া হবে না।”

নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন: নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মোঃ রিদওয়ানুল আজিম, জামায়াতে ইসলামী সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা আমীর মাহবুব আলম, সেক্রেটারী মো হাবিবুর রহমান, শান্তিধারা পূর্ব ওয়ার্ড জামায়াত সভাপতি সাইফুল ইসলাম সহ স্থানীয় জামায়াতে ইসলামী ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।