শহরের খানপুরে মঈনুদ্দিন আহমাদ এর পক্ষে গণসংযোগ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৫, ৯:৪২ অপরাহ্ন / ১০০০
শহরের খানপুরে মঈনুদ্দিন আহমাদ এর পক্ষে গণসংযোগ

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী মাওলানা মইনুদ্দিন আহমাদের পক্ষে শহরের খানপুর হসপিটাল রোড থেকে শুরু করে খানপুর বউবাজার, তল্লা বড় মসজিদ, ডন চেম্বার,হয়ে মিশনপাড়া মসজিদ এলাকায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগে সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। দাড়িপালা প্রতীকের লিফলেট ও প্রার্থী পরিচিতি সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

উক্ত গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারি সেক্রেটারি এইচ এম নাসির উদ্দিন, মহানগরীর কর্মপরিষদ সদস্য ফরিদ উদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ পূর্ব থানা আমীর হাবিবুর রহমান মল্লিক, সেক্রেটারি হাফেজ কামরুল হোসাইন,ওয়ার্ড সভাপতি হাফেজ বিল্লাল, খানপুরের কৃতি সন্তান জাহাঙ্গীর কবির পোকন, বিশিষ্ট সমাজ সেবক নাঈম হোসেন মিশাল সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।