খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফতুল্লায় বিএনপির দোয়া


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২, ২০২৫, ৮:৫০ অপরাহ্ন / ১০০০
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফতুল্লায় বিএনপির দোয়া

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জে বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ফতুল্লা থানা বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ফতুল্লায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন ও খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল বারী ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিসহ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।