চিকিৎসকদের অনুমতি পেলে কাল লন্ডন যাবেন খালেদা জিয়া


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ৬, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন / ১০০০
চিকিৎসকদের অনুমতি পেলে কাল লন্ডন যাবেন খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার বিষয়টি এখন নির্ভর করছে তার সর্বশেষ শারীরিক অবস্থা এবং চিকিৎসকদের সিদ্ধান্তের ওপর। সব ঠিক থাকলেও এয়ার অ্যাম্বুলেন্স জটিলতায় আগামীকাল রোববারের আগে যুক্তরাজ্যে নেওয়া যাচ্ছে না রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীকে। কারিগরি ত্রুটির কারণে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স না পাওয়ায় খালেদা জিয়ার লন্ডন যাত্রায় বিলম্ব হচ্ছে। বিকল্প হিসেবে কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আজ শনিবার এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা ঢাকায়। খালেদা জিয়াকে ভর্তি করা হবে অত্যাধুনিক লন্ডন ব্রিজ হাসপাতালে। আর লন্ডনের এই চিকিৎসা যাত্রায় তার সঙ্গী হতে গতকাল শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন পুত্রবধূ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

এদিকে, খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় গতকাল জুমার নামাজের পর দেশজুড়ে বিভিন্ন মসজিদে বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল হয়েছে।