
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
মঙ্গলবার (৯ ডিসেম্বর) ‘রোকেয়া দিবস’ এ রোকেয়া পাঠচক্রের উদ্যোগে বেলা ১২ টায় মওলানা ভাসানী পাঠাগারে বেগম রোকেয়ার প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন পরবর্তীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা। বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাঈদুর রহমান। আলোচনা সভার উত্থাপনা করেন রোকেয়া পাঠচক্রের সংগঠক মৌমিতা নূর।
ফারহানা মানিক মুনা বলেন,আমাদের লক্ষ্য নারী-পুরুষ উভয়েরই অধিকারের সমতা। বেগম রোকেয়া একটি আন্দোলনের নাম। তিনি সেই সময়ে দাঁড়িয়ে নারীদের জন্য শিক্ষা ও সমতার যে দাবি তুলেছিলেন, তা আজও আমাদের লড়াইয়ের প্রেরণা। আমাদের লক্ষ্য নারী-পুরুষ উভয়েরই অধিকার নিশ্চিত করা, কারণ একটি বৈষম্যহীন সমাজ ছাড়া প্রকৃত মুক্তি সম্ভব নয়। আজও সমাজের নানা স্তরে নারীরা বৈষম্য ও নিপীড়নের শিকার হচ্ছে। এই বাস্তবতায় বেগম রোকেয়ার চিন্তা ও আদর্শকে ধারণ করে সংগঠিত আন্দোলন গড়ে তোলা জরুরী। শিক্ষার মাধ্যমে সচেতনতা তৈরি করে এবং সামাজিক অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলেই একটি সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব।
ছাত্রনেতা সাঈদুর রহমান বলেন, নারীর মুক্তির পথে পুরুষের দৃষ্টিভঙ্গী বদল এবং নারী শিক্ষার প্রসার ঘটানো প্রয়োজন। সমাজে প্রতিটি নারী তার নিজের এবং সমাজের বিকাশে শিক্ষা গ্রহণ করতে হবে। নারীরা সমাজের অনেক বড় একটি অংশ। এই অংশকে বাদ দিয়ে কখনোই রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। বেগম রোকেয়া শুধু নারী জাগরণের অগ্রদূত নয় বরং তিনি একটা সমাজব্যবস্থাকে জাগ্রত করেছে এবং উন্নয়ন সাধনে ভুমিকা রেখেছে। তিনি একজন সমাজ সংস্কারকও বটে।
আপনার মতামত লিখুন :