ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদীর উপর গুলির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ১২, ২০২৫, ৯:৩৪ অপরাহ্ন / ১০০০
ইনকিলাব মঞ্চের মুখপাত্র উসমান হাদীর উপর গুলির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, ইনকিলাব মঞ্চের নেতা ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ উসমান হাদীর উপর সন্ত্রাসী কর্তৃক গুলির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে চাষাঢ়া থেকে মিছিল শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডিআইটি গিয়ে শেষ হয়।

মিছিলে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের মহানগর সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের জেলা সভাপতি আনাস আহমদ, মহানগর সেক্রেটারি ফজলে রাব্বি, প্রমুখ।