আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্টে আজিজুল গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ১৮, ২০২৫, ২:০৭ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে অপারেশন ডেভিল হান্টে আজিজুল গ্রেপ্তার

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যার আগমূহুর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যা মামলায় দুপ্তারা ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোল্লাকে গ্রেপ্তার করা হয় বলেন জানান জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জহির উদ্দিন।

এদিকে আসন্ন নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা জুড়ে চেকপোস্টের মাধ্যমে তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ।