ফতুল্লায় মিছিলের প্রস্তুতির সময় আ’লীগের ৭ নেতাকর্মী আটক


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৫, ২:৪৪ অপরাহ্ন / ১০০০
ফতুল্লায় মিছিলের প্রস্তুতির সময় আ’লীগের ৭ নেতাকর্মী আটক

নারায়ণগঞ্জের ফতুল্লায় মিছিলের প্রস্তুতি নেয়ার সময় আওয়ামীলীগের ৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) ভোরে ফতুল্লার শিবু মার্কেট এলাকা থেকে আসামিদের আটক করা হয়েছে। আটককৃতরা নিজেদের রাজমিস্ত্রী ও বিভিন্ন পরিচয় দিয়ে মিছিলের জন্য প্রস্তুতি নিচ্ছিল।

আটকরা হলেন, ঠিকাদার ও যুবলীগ নেতা আবুল হোসেন, মোল্লা জাফর, সোহাগ, উজ্জ্বল,শাহ আলম, তপন, রাসেল।

জানা যায়, সোমবার ভোরে শিবু মার্কেট এলাকায় মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। গোপন সূত্রে এমন খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশ।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, আজ ভোরে শিবু মার্কেট থেকে মিছিলের প্রস্তুতির সময় সাতজনকে আটক করা হয়েছে।

তারা রাজমিস্ত্রী ও বিভিন্ন পেশার পরিচয় দিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। তারা আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করতে এ মিছিল করতে নিচ্ছিল বলে জানিয়েছে।