আড়াইহাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : এপ্রিল ২১, ২০২৫, ২:৩৮ অপরাহ্ন / ১০০০
আড়াইহাজারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সাগর হাসান (২৫) উপজেলার মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। সাগর উপজেলার কল্যান্দী শেখ বাড়ি এলাকার কবির হাসানের ছেলে।

রোববার (২০ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কল্যান্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগর হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে সোমবার আদালতের মাধ্যমে তাকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠানো হবে।