বন্দরে মাদক সেবীসহ বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার 


Kamrul Islam Sohel প্রকাশের সময় : সেপ্টেম্বর ২১, ২০২৬, ৬:১৫ অপরাহ্ন / ১০০০
বন্দরে মাদক সেবীসহ বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার 

বন্দরে মাদক সেবীসহ বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার

 

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানর দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল দীপংকর ঘোষের প্রত্যক্ষ নেতৃত্বে এবং বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন এর অংশগ্রহনে মাদক, কিশোর গ্যাং, ছিনতাইকারী ও অবৈধ অস্ত্র উদ্ধার সংক্রান্তে এক বিশেষ অভিযান পরিচালিত হয়।

 

এসআই (নিঃ)/ মিলন চন্দ্র সঙ্গীয় ফোর্সের সহায়তায় ইং ২০/০৯/২০২৬ তারিখ সকাল ১৭.৪৫ ঘটিকার সময় বন্দর থানার, এফআইআর নং-৪৯, তারিখ- ২০ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-৪২৪, তারিখ- ২০ সেপ্টেম্বর, ২০২৬; সময়- ২৩:১০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১০(ক)/৩৬(১) সারণির ৮(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর আসামী ১। মোঃ আল আমিন(৩০), পিতা-মোহন ওরফে মোহন কসাই, মাতা-নুরনাহার বেগম, স্থায়ী: গ্রাম- দড়ি সোনাকান্দা, উপজেলা/থানা- বন্দর, জেলা -নারায়ণগঞ্জ, ব্যাব কর্তৃক গ্রেফতারকৃত বন্দর থানার ,এফআইআর নং-৪৮, তারিখ- ২০ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-৪২৩, তারিখ- ২০ সেপ্টেম্বর, ২০২৬; সময়- ০৯:২০ ঘটিকা ধারা- ৩৬(১) সারণির ১৪(ক), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; এর আসামী ২। মোঃ শরীফ (৩০), পিতা-আলী আক্কাছ, মাতা- খাদিজা বেগম, সাং- কুতুবপুর, থানা- সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ, ৩। মোঃ হান্নান (৩২), পিতা-মোঃ দেলোয়ার হোসেন দেলু, মাতা- মোসাঃ হেনা বেগম, সাং- কুতুবপুর, থানা- সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ, এসআই (নিঃ) রাজিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ বদর থানা এলাকা হতে বন্দর থানার, এফআইআর নং-৪৫, তারিখ- ২৩ জুলাই, ২০২৬; জি আর নং-৩০৫, তারিখ-২৩ জুলাই, ২০২৬; সময়- ২০:১০ ঘটিকা ধারা- 379 The Penal Code, 1860; এর আসামী ৪। মোঃ নয়ন (২৮), পিতা-স্বপন মিয়া, মাতা-নুরুন্নেছা, সাং-একরামপুর পৌরসভা, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, এসআই (নিঃ) মোঃ ফরহাদ হোসাইন সঙ্গীয় ফোর্সসহ বদর থানা এলাকা হতে বন্দর থানার এফআইআর নং-৩৩, তারিখ- ১৫ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-৪০৮, তারিখ-১৫ সেপ্টেম্বর, ২০২৬; ধারা- 379 The Penal Code, 1860: এর আসামী ৫। মুজাহিদ (২৪), পিতা-মৃত আলাউদ্দিন, মাতা-হাসি বেগম, সাং-দড়ি সোনাকান্দা, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, ৬। সজিব (৩০), পিতা-আঃ রশিদ, মাতা-শাহানা বেগম, সাং-নবীগঞ্জ উত্তরপাড়া, থানা-বন্দর, জেলা-নারায়ণগঞ্জ, এসআই(নিঃ), মোঃ মামুন ইসলাম সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকা হতে বন্দর থানার এফআইআর নং-৪৬, তারিখ- ২৯ জুন, ২০২৬, জি আর নং-২৫৭, তারিখ- ২৯ জুন, ২০২৬, সময়- ১০.৪০ ঘটিকা ধারা- 394/302 The Penal Code, 1860; এর আসামী ৭। নূরে তাফসীর (২৩), পিতা-মোঃ শফি উদ্দিন, মাতা- নুরুন নাহার, সাং-আলীনগর, পোঃ- মদনগঞ্জ, থানা-বন্দর, জেলা- নারায়ণগঞ্জ, এসআই(নিঃ) কাজী রিপন সরকার সঙ্গীয় ফোর্সসহ বন্দর থানার, এফআইআর নং-৩৬, তারিখ- ১৯ আগস্ট, ২০২৬; জি আর নং-৩৫৮, তারিখ- ১৯ আগস্ট, ২০২৬; ধারা- 399/402 The Penal Code, 1860; এর আসাামী ৮। মোঃ হামীম (১৯), পিতা- মোঃ মোকলেছ, মাতা- জুথি আক্তার, ৯। মোঃ সোহাত (১৯), পিতা- মোঃ জাহাঙ্গীর হোসেন, মাতা- শিউলী আক্তার, উভয় সাং- মাহমুদ নগর, থানা- বন্দর, জেলা- নারায়নগঞ্জ কে গ্রেফতার করা হয়। পরোয়ানা মূলে ১০। মোঃ হৃদয়(), পিতা- আলী মিয়া, স্থায়ী: (তাজপুর) , উপজেলা/থানা- বন্দর, জেলা -নারায়ণগঞ্জ এবং ফৌঃ কাঃ বিঃ ১৫১ ধারায় ১১। দীপক (২৮), পিতা- আনোয়ার হোসেন, মাতা- মজিরন বেগম, সাং- নোয়াদ্দা, ১২। মোঃ শাওন শেখ (২৫), পিতা- আঃ কাদের, মাতা- হোসনেয়ারা বেগম, সাং- কদমতলী কাইতাখালী, উভয় থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ’কে গ্রেফতার করা হয়। ইং ২১/০৯/২০২৬ খ্রি. রাতের বেলা বন্দর থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবনরত অবস্থায় ০৪ (চার) জন মাদকসেবীদের‘কে গ্রেফতার করা হয়। সর্বমোট ১৬ জনের আইনগত ব্যবস্থা গ্রহন পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকসহ যেকোন অপরাধ দমনে বন্দর থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।