রূপগঞ্জের কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল গ্রেফতার


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২১, ২০২৫, ৩:১৫ অপরাহ্ন / ১০০০
রূপগঞ্জের কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল গ্রেফতার

 

 

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলিকে(৫৯) মাধবদী থানা পুলিশ গ্রেফতার করেছে।

গত ১৯ ডিসেম্বর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নরসিংদী জেলার মাধবদী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ৫আগষ্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাকে নরসিংদী জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।

রূপগঞ্জ থানা ওসি মোঃ সবজেল হোসেন বলেন, গোলাম রসুল কলির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে কতগুলো মামলা ও কি অবস্থায় আছে তা খতিয়ে দেখা হচ্ছে।