নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন মাসুদুজ্জামান


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২৬, ২০২৫, ৪:০১ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন সংগ্রহ করলেন মাসুদুজ্জামান

 

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে বিএনপির প্রার্থী নামে মনোনয়ন কিনেছেন মাসুদুজ্জামান মাসুদ।

শুক্রবার (২৬ ডিসেম্বর) মাসুদুজ্জামানের পক্ষে মহানগর বিএনপির নেতাকর্মীরা নারায়ণগঞ্জ জেলা নির্বাচন কমিশনের অফিস থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন।

এসময় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ বলেন, আমরা বিশ্বাস করি মাসুদুজ্জামান মাসুদ ভাই মনোনয়নের দৌড়ে সর্বোচ্চ এগিয়ে আছেন। আমরা কাজ করছি। আমরা আশাবাদী।

 

এসময় মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর সবুর খান সেন্টু, বিএনপি নেতা অ্যাডভোকেট শিপলুসহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।