নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেন


Kamrul Islam Sohel প্রকাশের সময় : ডিসেম্বর ২৮, ২০২৫, ৫:১৭ অপরাহ্ন / ১০০০
নারায়ণগঞ্জ-৫ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদ হোসেন

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
(২৮ ডিসেম্বর) রবিবার বিকেল সাড়ে ৩টায় বন্দর উপজেলা নির্বাহী অফিসার তথা অত্র নির্বাচনে নিযুক্ত সহকারি রিটার্নিং অফিসার শিবানী সরকারের হাতে এ মনোনয়ন ফরম জমা দিয়েছেন স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের পক্ষে তার সহধর্মিনী নার্গিস মাকসুদ।
এসময় বন্দর উপজেলা নির্বাচন কর্মকর্তা শেখ ফরিদ উপস্থিত ছিলেন।