
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও মহানগর বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত হাসেম শকু আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারী) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কার্যালয়ের সামনে কম্বল বিতরণ করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
বিতরণে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, মাসুদ ভাই ধানের শীষের প্রার্থী ছিলেন। দলীয় সিদ্ধান্তে তিনি প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তিনি ঘোষণা করেছেন যেকোন কিছুর বিনিময়ে আমাদের ধানের শীষের প্রার্থী আবুল কালাম ভাইকে বিজয়ী করতে হবে।
তিনি বলেন, আপনারা জানেন সকল বিপদে আপদে জনপ্রতিনিধিরা পাশে দাঁড়ায়। এর ধারাবাহিকতায় শকু ভাই এই আয়োজন করেছেন মাসুদুজ্জামান ভাইয়ের সহযোগীতায়। আপনারা শকু ভাই ও মাসুদুজ্জামান ভাইয়ের জন্য দোয়া করবেন। সামনে জাতীয় সংসদ নির্বাচনের পরেই সিটি করপোরেশন নির্বাচন। আমি ও শকু ভাই সেই নির্বাচনের জন্য আপনাদের কাছে দোয়া চাই।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা শওকত হাশেম শকু বলেছেন, আমাদের যেকোন মূল্যে ধানের শীষকে জয় করতে হবে। এ আসন বিজয়ী করে তারেক রহমানকে আমরা উপহার দিবো। কালাম ভাই ধানের শীষ পেয়েছেন। মাসুদুজ্জামান ভাইয়ের নেতৃত্বে আমরা কালাম ভাইয়ের জন্য কাজ করবো। আজ আপনাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। এই শীতবস্ত্র মাসুদুজ্জামান ভাই ব্যাবস্থা করে দিয়েছেন। আপনারা জানেন তিনি সবসময় মানুষের পাশে থাকতে চেষ্টা করেন।
তিনি আরও বলেন, আপনারা ধানের শীষে ভোট দিবেন। আপনারা মনে রাখবেন আমরা আমাদের এই যে কার্যক্রম করি এরজন্য ব্যাবসায়ী ও সামর্থ্যবানদের কাছে যাই। তারা আমাদের বিশ্বাস করে তাই আমরা এই সহযোগীতা পাই। সামনে রোজা, আমরা ইফতার ও ঈদ সামগ্রী প্রদান করবো। আপনারা তাদের জন্যেও দোয়া করবেন।
এদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আরও কিছুদিন থাকতে পারতেন বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। তিনি বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনজুড়ে নানা ষড়যন্ত্র ও নিপীড়নের শিকার হলেও দেশ ও জনগণের প্রশ্নে তিনি কখনও আপোষ করেননি। বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত একটি কথাই বারবার বলেছেন, বাংলাদেশ ছাড়া আমার আর কোনো ঠিকানা নেই, বাংলাদেশই আমার আসল ঠিকানা। এই দেশের মানুষের ভালোবাসা ও গণতন্ত্রের জন্য তিনি সব কষ্ট সহ্য করেছেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নানা সময়ে দেশী ও বিদেশি ষড়যন্ত্র হয়েছে, তাঁকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছে। কিন্তু সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে তিনি দেশের মাটিতেই থেকেছেন, কাউকে তাঁকে দেশ থেকে বের করতে দেওয়া হয়নি। তাঁর এই দৃঢ়তা আগামী প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুকরণীয় হয়ে থাকবেন।
দোয়া মাহফিল শেষে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :