
নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে শনিবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের মনোনয়নপত্র ও আনুষাঙ্গিক কাগজপত্র যাচাই বাছাই করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক তথা অত্র নির্বাচনে নিযুক্ত রিটার্নিং অফিসার রায়হান কবির। এসময় স্ত্রীর মালিকানাধীন বাড়ির হোল্ডিং ট্যাক্স বকেয়া থাকায় নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের মনোনয়ন স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে মোঃ মাকসুদ হোসেনের সহধর্মিনী ও বিশিষ্ট সমাজসেবিকা নার্গিস মাকসুদ বলেন, ‘হোল্ডিং ট্যাক্স বকেয়া রয়েছে, এ বিষয়টি আমরা জানতাম না। এ ইস্যুতে আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। আমরা হোল্ডিং ট্যাক্স জমা দিয়ে দিচ্ছি। আশা করি অতি শীঘ্রই ওনার মনোনয়ন বৈধ ঘোষণা করা হবে ইনশাআল্লাহ’।
আপনার মতামত লিখুন :