ডি,আই,টি মসজিদে কমিটি গঠন, নুরউদ্দিন সভাপতি ও মাওঃ আউয়াল সম্পাদক পুনঃ নির্বাচিত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৫, ৯:১২ অপরাহ্ন / ১০০০
ডি,আই,টি মসজিদে কমিটি গঠন, নুরউদ্দিন সভাপতি ও মাওঃ আউয়াল সম্পাদক পুনঃ নির্বাচিত

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
নারায়ণগঞ্জ ডি,আই,টি মার্কেটস্থিত “ডি,আই,টি রেল কলোনী কেন্দ্রীয় জামে মসজিদ” পরিচালনা কমিটির মেয়াদ শেষে গত শুক্রবার ১০/১০/২০২৫খ্রি. পবিত্র জুম্মা নামাযের সময় অত্র মসজিদের সম্মানীত খতিব ও সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব উপস্থিত সম্মানীত মুসল্লিদের নিকট আগামী ২০২৫-২০২৮ সনের ০৩ বৎসর মেয়াদী নি¤œ লিখিত ১৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির নাম প্রস্তাব করিলে উপস্থিত সম্মানীত মুসল্লীগণ সর্ব সম্মতিক্রমে তাহা সমর্থন ও অনুমোদন করেন।
কার্যনির্বাহী কমিটি ঃ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহম্মেদ, সহ সভাপতি আলহাজ্ব আল আমীন, সহ সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল আউয়াল, সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত আলী, সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ আলহাজ্ব গোলাম দস্তগীর, সম্পাদক মসজিদ পাঠাগার ও দ্বীনি দাওয়াত আলহাজ্ব শরীফ গাফ্ফার, কার্য্য নির্বাহী সদস্য আলহাজ্ব বজলুর রহমান, আলহাজ্ব মোঃ সেলিম, আলহাজ্ব আলী আহাম্মদ মাষ্টার, আলহাজ্ব মোঃ নবী হোসেন, আলহাজ্ব মজিবুর রহমান, আলহাজ্ব আবু সাঈদ, আলহাজ্ব হাফেজ বশির আহম্মেদ, মোঃ আব্দুল হক, মোঃ মুসা মিয়া।