বন্দরের আলিফ নরসিংদীতে সড়ক র্দূঘটনায় নিহত


Kamrul Islam Sohel প্রকাশের সময় : অক্টোবর ২৭, ২০২৫, ৮:৫৭ অপরাহ্ন / ১০০০
বন্দরের আলিফ নরসিংদীতে সড়ক র্দূঘটনায় নিহত

নারায়নগঞ্জ নিউজ এক্সপ্রেস :
মোটর সাইকেল র্দূঘটনায় সুতার গদিতে চাকুরিরত যুবক আলিফ (২৮) নিহত হয়েছে। এ ঘটনায় নিহত যুবকের চাচা কিবরিয়া (৩৮) মারাত্মক ভাবে জখম হয়। স্থানীয়রা আহতকে উদ্ধার করে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে। গত রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় নরসিংদী জেলার মাধবদী থানার ঢাকা টু সিলেট মহাসড়কের পাঁচদনা এলাকায় এ র্দূঘটনাটি ঘটে। নিহত মোটর সাইকেল আরোহী যুবক আলিফ নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার খানবাড়ী দিঘিরপাড়স্থ মোল্লাবাড়ী এলাকার খোকন মিয়ার ছেলে ও ১ সন্তানের জনক।সোমবার (২৭ অক্টোবর) সকালে নিহত আলিফের নামাজের জানাযা শেষে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়।
এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, আলিফ শহরের একটি সুতার গদিতে দীর্ঘ দিন ধরে চাকুরি করে আসছিল। গত রোববার সন্ধ্যায় সুতা বিক্রি তাগেদা দিয়ে বাড়ী ফেরার পথে মাধবদী থানার পাঁচদনা এলাকায় সড়ক র্দূঘটনায় ঘটনাস্থলেই আলিফ নিহত হয় এবং তার চাচা কিবরিয়া মারাত্মক ভাবে জখম হয়।