সেন্ট যোসেফ স্কুলে ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় জিডি

Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ৯, ২০২৫, ৪:২৫ অপরাহ্ন / ১০০০
সেন্ট যোসেফ স্কুলে ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় জিডি

‎রাজধানীর মোহাম্মদপুরের সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজের ভেতর ককটেল বিস্ফোরণের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে কর্তৃপক্ষ। গত শুক্রবার দিবাগত রাতে ওই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

‎শনিবার (৯ নভেম্বর) রাতে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে স্কুল কর্তৃপক্ষ। সেখানে উল্লেখ করা হয়, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বিদ্যুৎ ছিল না। ঠিক সেই সময় ৩ নম্বর ফটকের বাইরে থেকে একটি ককটেল ভেতরে ছুড়ে মারা হয়। এতে বিস্ফোরণ হয়। কেউ হতাহত হয়নি। কে বা কারা ককটেল ছুড়েছে, সেটি তারা দেখেনি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

‎এ ঘটনায় মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহমেদ জানান, কে বা কারা বিস্ফোরণ ঘটিয়েছে এখনো শনাক্ত করা যায়নি। ককটেল বিস্ফোরণের ঘটনায় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি জিডি করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

সারাদেশ বিভাগের আরো খবর

এমপিরা অনিয়ম করলে স্পিকার ও ইসি যৌথ তদন্ত করবেনির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, সংসদ সদস্যরা যদি কোনো অনিয়মে জড়িয়ে পড়েন, তাহলে সংশোধিত আইন অনুযায়ী স্পিকার ও নির্বাচন কমিশনের (ইসি) যৌথ কিংবা একক উদ্যোগে সেই এমপির কর্মকাণ্ড তদন্ত করা যাবে। রোববার রাজধানীতে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  তিনি বলেন, কোনো সংসদ সদস্যের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ আসে- যে তিনি কোনো অনিয়মের সঙ্গে জড়িয়ে গিয়েছেন, তাহলে স্পিকার নিজ ক্ষমতাবলে যাচাইয়ের জন্য তা ইসির কাছে ন্যস্ত করতে পারেন। বাংলাদেশে কখনো এটিকে চর্চা করা হয়নি। এখন এই আইন সংশোধন হয়েছে।  বিজ্ঞাপন

আরও খবর