প্রবাসীদের ভোটদান সহজতর করা না হলে ভোটাধিকারের মূল্য নেই


Kamrul Islam Sohel প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৫, ৯:৪২ অপরাহ্ন / ১০০০
প্রবাসীদের ভোটদান সহজতর করা না হলে ভোটাধিকারের মূল্য নেই

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের অংশগ্রহণ সহজতর করা এবং ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার লক্ষ্যে লন্ডনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পলিসি ফর গুড গভর্নেন্স ইউকে এই সেমিনারের আয়োজন করে।

 

 

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ইস্ট লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাবের সেমিনার কক্ষে আয়োজিত এ সেমিনারে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

 

পলিসি ফর গুড গভর্নেন্স কো-অর্ডিনেটর মাহবুবা জেবিনের সঞ্চালনায় এতে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী। প্যানেল আলোচক হিসেবে ব্যারিস্টার মাহাবুবুর রহমান, ব্যারিস্টার মেহনাজ মান্নান, বাংলাদেশ প্রেস ক্লাব ইউকের সভাপতি শাকির হোসাইন, রাজনীতিবিদ নাসির আহমেদ শাহিন ও নাজমুল হুদা সাগর। বক্তারা নির্বাচন কমিশনের গৃহীত নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

 

 

প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর মাহবুবা জেবিনের পাঠানো বার্তায় বলা হয়, আলোচকরা প্রবাসীদের ভোটাধিকার দিয়ে ভোটপ্রদান প্রক্রিয়া জটিল না করার জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান।

 

সেমিনারে আরও বক্তব্য রাখেন- ব্যারিস্টার মাহাবুব তোহা, ব্যারিস্টার কানিশ ফাতেমা, রাজনীতিবিদ ডালিয়া লাকুরিয়া, সাইফুল ইসলাম মিরাজ, আরিজ আহমেদ, ব্যারিস্টার ইফতেখার রনি, ব্যারিস্টার ফয়সল আহমদ, ব্যবসায়ী ফারুক হোসেন, আলাউদ্দিন রাসেল, শেখ সোহেল মিয়া, সাংবাদিক আব্দুল কাদের জিলানী, জান্নাতুন নেসা চয়ন, লাভলী বেগম, শেখ মাঝহারুল ইসলাম সোহান, মহিউদ্দিন আহমেদ, ইফরাদ হোসেন, মাজেদুর রহমান রুনু, মো. সাইফুদ্দিন, মারুফ গিয়াস বাপ্পি, আমিনুল হাসান, মাকসুদুর রহমান, তুহিন মোল্লা প্রমুখ।